সকাল - সন্ধ্যায় দশবার পড়ার দোয়া --
১। لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ.
উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
ফজিলত: যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ১০ বার এটি পড়বে, সে একটি গোলাম আযাদ করার সওয়াব পাবে, তার জন্য ১০টি নেকী লেখা হবে, ১০টি গুনাহ মাফ হবে এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করা হবে।
সহীহ মুসলিম,হা/ ২৬৯৩,৬৭৩৫; সহীহ বুখারী,হা/ ৬৪০৩; আবূ দাউদ,হা/ ৫০৭৭; ইবনে মাজাহ,হা/ ৩৮৬৭।
২। اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
উচ্চারণঃ আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
অর্থ: হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মাদের ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
ফজিলত: যে ব্যক্তি সকালে ১০ বার এবং সন্ধ্যায় ১০ বার দরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সে নবীজির শাফায়াত লাভ করবে।
মাজমাউজ জাওয়ায়েদ: ১০/১২০, সহীহুত তারগীব: ১/২৭৩।
৩। بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ اَللّٰهُ الصَّمَدُ ۚ
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ
উচ্চারণঃ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুওয়াল্লা-হু আহাদ্।আল্ল-হুছ ছমাদ্। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ্। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ্।
অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক।আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি।আর তার সমতুল্য কেউ নেই।
ফজিলতঃ "যে ব্যক্তি দশবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন।"
মুসনাদে আহমাদ, হা/১৫৬৪৮,১৬৪৭৪; সিলসিলা ছহীহা, হা/৫৮৯।